শমশেরনগর মিশুক, সিএনজি চালক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

August 22, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনী মিশুক, অটোরিক্সা (সিএনজি) চালক সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট সোমবার রাত ৯ টায় স্থানীয় জমজম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সেলিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি পাবেল মিয়া। শমশেরনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল এর সভাপতিত্বে ও নতুন কমিটির সাধারন সম্পাদক আবু সায়েম শামুয়েল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ নাসির উদ্দিন, শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আব্দুল গফুর, তোফাজ্জল হোসেন চিনু। বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক শাহীন আহমেদ, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, ইউপি সদস্য শেখ রায়হান ফারুক, আব্দুল মুহিত প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com