কমলগঞ্জে কবি সাইয়িদ ফখরুলের মৃত্যুবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি, কমলগঞ্জ সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক লেখক-গবেষক, কবি সাইয়িদ ফখরুল এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ২২ আগষ্ট বিকালে কমলগঞ্জ পৌরসভার আলেপুরস্থ কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। সন্ধ্যায় খুশালপুরস্থ কবির নিজ বাসভবনে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, পরিবার সদস্যদের সাখে সৌজন্য স্বাক্ষাত শেষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি অধ্যাপক শাহাজান মানিক, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সৈয়দ মাহবুব, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সভাপতি নিরঞ্জন দেব, প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার দেব, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, আব্দুল বাছিত খান, হাজী সোনাওয়র বখত স্মৃতি পরিষদের সভাপতি রাসেল হাসান বখত, উদীটী জাতীয় পরিষদ সদস্য মিজানুর রহমান মিষ্টার, শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, নারীনেত্রী শেখ মনোয়ারা, সৈয়দা ফোয়ারা জান্নাত, যুবলীগ নেতা ধন মিয়া প্রমুখ।



মন্তব্য করুন