কমলগঞ্জে বাড়িতে হামলা ও ভাংচুর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 24, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে হামলা ও ভাংচুর শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভান্ডারীগাঁও গ্রামের সাবিত্রী মল্লিক।
২১ আগষ্ট সোমবার উপজেলার মাধবপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাতে প্রকৃত সত্য ঘটনার বিবরন আসেনি বলে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবিত্রী মল্লিকের ছেলে এনজিও কর্মী দিপক চন্দ্র মল্লিক। এ সময় সাবিত্রী মল্লিক উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে দিপক চন্দ্র মল্লিক বলেন, সংখ্যালঘু বাড়িতে হামলা ও ভাংচুর পুরোপুরি মিথ্যা। আমরা নিজেরাও সংখ্যালঘু পরিবারের লোকজন। আমার স্বামীর তিন শতক ভূমি আমার ভাতিজা জিতেন মল্লিক, নিতাই মল্লিক ও তাদের মা ললিতা মল্লিক জোরপূর্বক দখল করে আছে। এনিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও জিতেন মল্লিক সালিশী সিদ্ধান্ত অমান্য করে দেবতার মন্দির নির্মানের জায়গায় ১৯ আগষ্ট বাথরুমের ট্যাংকি নির্মাণ করে। এতে আমি শ্রমিক নিয়ে বাঁধা দেই। কিন্তু সংবাদে স্থানীয় আওয়ামীলীগ নেতা আসিদ আলীর ছেলে শাহ আলমের কথা বলা হলেও ঘটনাস্থলে তিনি ছিলেন না। ঘর ও বাথরুম ভাংচুর আমরা নিজেরাই করেছি। অহেতুকভাবে আওয়ামীলীগ নেতা ও সমাজকর্মী আসিদ আলীর ছেলের নাম ব্যবহার করে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় সামাজিকভাবে সম্মান ক্ষুন্ন করা হয়েছে। প্রকৃতপক্ষে তিন শতক জমি জিতেন মল্লিকরা জবর দখল করে মিথ্যা তথ্য দিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com