কমলগঞ্জের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২৮ আগষ্ট সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
এ উপলক্ষে বিদ্যালয় হলরুমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিক (মানিক মিয়া) এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা বদরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নারায়ণ মল্লিক সাগর, স্থানীয় ইউপি সদস্য মো: আসিক মিয়া, মহিলা ইউপি সদস্যা জ্যোৎ¯œা বেগম। স্বাগত বক্তব্য রাখেন শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ।



মন্তব্য করুন