কমলগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

August 28, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
২৮ আগষ্ট সোমবার বিকাল সাড়ে তিন টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামসুদ্দিন আহমেদ। তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলায় নানান জাতের ১০টি ফলদ বৃক্ষের চারায় স্টল বসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com