কমলগঞ্জে যক্ষা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

August 28, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে চা ও রাবার বাগানের ব্যবস্থাপকদের নিয়ে যক্ষা রোগ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। হীড বাংলাদেশ এর চ্যালেঞ্জ টিবির আয়োজনে ২৮ আগষ্ট সোমবার বেলা সাড়ে ১১ টায় হীড বাংলাদেশ এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও চ্যালেঞ্জ টিবি জেলা প্রকল্প কর্মকর্তা তাপস বাড়ই এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল কবির। বক্তব্য রাখেন চ্যালেঞ্জ টিবি প্রকল্প ব্যবস্থাপক শ্রীমন মাদ্রী, চ্যালেঞ্জ টিবি মনিটরিং অফিসার সিবাস্তিন বিশ্বাস, টিবি কন্ট্রোল প্রকল্প পরিচালক মনোব জ্যাকব দাস, জেলা কুষ্ঠ নিয়ন্ত্রক সুপারভাইজার পরেশ দেবনাথ। সভায় কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলার বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপকরা মুক্ত আলোচনায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com