কমলগঞ্জে ৭০ জন দরিদ্র নারী পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

August 30, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজারে তৃনমুল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস্) এর আয়োজনে ২৯ আগষ্ট  মঙ্গলবার সন্ধ্যায় ৭০ জন নারী  পুরুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদ বস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর আলী। তৃনমুল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস্) জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সভাপতিত্বে ও সংবাদকর্মী মিজানুর রহমান মিষ্টারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃনমুল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড আফরোজ আলী, নায়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মন্নান মনোয়ার, সমাজসেবক সফিকুর রহমান রতন, সৈয়দ মুহিতুর রহমান পরাগ প্রমুখ। অনুষ্ঠানে মোট ৭০ জন নারী-পুরুষকে লুঙ্গী, পাঞ্জাবী, শাড়ী ও ড্রেস প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com