রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

August 30, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে ৩০ আগষ্ট বুধবার বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষারের শহীদ নগর বাজারে সর্বস্তরের মানুষের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চলছে। অতিদ্রুত এ চরম নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা এর তীব্র পতিবাদ জানাচ্ছি। রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে বার্মাতে বসবাস করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের অং সান সুচিকে সন্ত্রাসের জননী আখ্যায়িত করে তার নোবেল পদক কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন।
মাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ২নং পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাংবাদিক আব্দুুল হান্নান চিনু, সমাজসেবক অলি আহমদ খান, মাহমুদুর রহমান বাদশা, মাওলানা জমির আলী, আবুল বশর জিল¬ুল, মাওলানা শরীফ খালেদ সায়ফুল-াহ, মাওলানা লোৎফুর রহমান জাকারিয়া, আব্দুল মুকিত হাসানি প্রমুখ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com