কমলগঞ্জে অস্বাভাবিকভাবে দুই সন্তানের জনকের মৃত্যু

August 30, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে গলায় ফাঁস ািদয়ে অস্বাভাবিকভাবে দুই সন্তানের এক জনকের মৃত্যু হয়েছে। রহিমপুর ইউনিয়নের জগৎশালা গ্রামে মঙ্গলবার ২ আগষ্ট দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, জগনশালা গ্রামের প্রাক্তন মেম্বার জালাল উদ্দীনের ছেলে দুই সন্তানের জনক মো: নুরুল ইসলাম (৪০) মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘরের চালার সাথে নিজের গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করেন। বুধবার সকালে বাড়ির লোকজন ঘরের চালাল সাথে তার ঝুলন্ত লাশ দেখে দ্রুত দেহটি নামিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক ঘটনাটি পুলিশ কেইস বলে থানাাকে অবহিত করার পরামর্শ দিলেও স্বজনরা মো: নুরুল ইসলামের লাশটি বাড়িতে নিয়ে এসে দাফন সম্পন্ন করার চেষ্টা করেন।
গ্রাম সূত্রে এ খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল নিহতের বাড়ি তদন্ত শুরু করে। ঘটনা সম্পর্কে জানতে চাইলেও মো: নুরুল ইসলামের বাড়ির কেউ কথা বলতে রাজি হননি। তবে রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দীন এই অস্বাভাবিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামে গুঞ্জন শুনা যায় পারিবারিক কলহের জের ধরে নুরুল ইসলাম আত্মহত্যা করেছে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যু রহস্য খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com