কমলগঞ্জের আম্বিয়া কে জি স্কুলে ডেস্ক-বেঞ্চ ও চেয়ার প্রদান

September 4, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জের আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে ডেস্ক-বেঞ্চ, মায়েদের বসার চেয়ার ও ফ্যান প্রদান করেছেন কমলগঞ্জ পৌর মেয়র।
৩০ আগষ্ট বুধবার দুপুর ১২টায় স্কুলের হল রুমে আনুষ্ঠানিকভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী প্রদান করা হয়।
অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে ও শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্টাতা ও ব্যাংকার মোঃ সালাহ উদ্দিন। অনুষ্টানে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, অভিবাবক প্রভাষিকা শাহরিয়ার জেবিন। অনুষ্ঠানে ৫ জোড়া ডেক্স বেঞ্চ, ২০ টি চেয়ার ও ১টি ফ্যান প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের অভিবাবক ঝুলন চক্রবতী নিজ তহবিল থেকে একটি ফ্যান প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com