কমলগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

September 8, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ “স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের নের্তৃত্বে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয় কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ইকবাল হোসেন, প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দিন, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রধান সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com