কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

November 4, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ৪৬ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেল প্রশাসন ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে ‘উৎপাদন মুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় দিবসের পতাকা উত্তোলন  করেন জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন সাবেক চিফ আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com