কমলগঞ্জের ফেরারী কুখ্যাত সুলেমান ডাকাত গ্রেফতার

January 15, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে এক ব্যাংকারের বাড়িতে ঢুকে গুলি করে দুর্ধষ ডাকাতির অন্যতম ফেরাারী আসামী ও কুলাউড়া উপজেলার একাধিক মামলার আসামী কুখ্যাত সুলেমান ডাকাতকে পুলিশ কুলাউড়া উপজেলা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। সোমবার ১৫ জানুয়ারি বেলা দুইটায় কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী ১০ টাকার বাজার এলাকা থেকে কমলগঞ্জ থানার পুলিশ সুলেমান ডাকাতকে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সুলেমান মিয়া(৩৫) একজন কুখ্যাত ডাকাত। সে কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার অসংখ্য ড্কাাতি মামলার আসামী।
বছর ১৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামে ব্যাংকার ডাকাতরা ব্যাংকার নিপতি রঞ্জন চৌধুরীকে বেঁধে নির্যাতন করার সময়ে বাবাকে রক্ষায় এগিয়ে গেলে দশম শ্রেণির শিক্ষার্থী নির্জন চৌধূরী (১৬), একাদশ শ্রেণির শিক্ষার্থী দৃষ্টি রানী চৌধুরী (১৯) ও নিপতি রঞ্জন চৌধুরী (৫৬)কে গুলি(কার্তুজের গুলি) করেছিল। সাথে সাথে পার্শ্ববর্তী ঘরের ধনবতী চৌধুরী (৪২) ও বিশ্ববতী চৌধুরী (৩৮) কে দা দিয়ে কূপিয়ে গুরুতর আহত করেছিল। এ ডাকাতি ঘটনার অন্যতম সক্রিয় সদস্য ছিল সুলেমান মিয়া। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
এামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ আহমদ জানান, সুলেমান কমলগঞ্জের বাসিন্দা হলেও সে কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী ১০ টাকার বাজার এলাকায় বসবাস করতো। ডাকাতি শেষে সাথী সদস্যদের নিয়ে সুলেমান সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যেত। সোমবার(১৫ জানুয়ারি) সীমান্ত অতিক্রম করে সুলেমান সাথীদের নিয়ে ডাকাতির জন্য পুস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ টাকার বাজার এলাকা থেকে কুখ্যাত ডাকাত সুলেমানকে গ্রেফতার করা হয়।
কমলগঞ্জ থানার এসআই ফরিদ আহমদ জানান, পুলিশি উপস্থিতি টের পেয়ে সাথী ডাকাত সদস্য পালিয়ে গেলে কুলাউড়া থানার পুলিশের সহায়তায় সুলেমান ডাকাতকে গ্রেফতার করেত সক্ষম হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com