কমলগঞ্জে ভানুগাছ দেবনাথ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

January 20, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের রজনীকান্ত দেবনাথের বাসভবনে ভানুগাছ দেবনাথ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা শুক্রবার দপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের প্রাক্তন সহযোগী অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ। ভানুগাছ দেবনাথ সমিতির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালীপদ দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা: পিন্টু দেবনাথ।  অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, শিক্ষক সুধাংশু শেখর দেবনাথ, ডা: গৌরাংগ দেবনাথ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি সরুপ ১৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়। সবশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com