কমলগঞ্জে সারথী যুব সংঘের উদ্যোগে বয়োজ্যেষ্ঠদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন সারথী যুব সংঘের উদ্যোগে বয়োজ্যেষ্ঠদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৭ টায় বার্ষিক হরিনামযজ্ঞ মহোৎসব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জুয়েল আহমেদ।
সারথী যুব সংঘের সভাপতি অসিত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর রাসেল মতলিব তরফদার, কমলগঞ্জ ইউপি সদস্য মোঃ সুলেমান হোসেন (ভূট্টু), ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।



মন্তব্য করুন