কমলগঞ্জে যক্ষা রোগ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার চা ও রাবার বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যদের সাথে যক্ষা রোগ প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় মনু ধলই ভ্যালি কার্যালয়ে হীড বাংলাদেশ এর চ্যালেঞ্জ টিবি প্রোগামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু ধলই ভ্যালি অঞ্চল সভাপতি গোপাল নোনিয়ার সভাপতিত্বে ও চ্যালেঞ্জ টিবি জেলা প্রকল্প কর্মকর্তা তাপস বাড়ই এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এবিএম সাজেদুল কবির। বক্তব্য রাখেন চ্যালেঞ্জ টিবি প্রকল্প ব্যবস্থাপক শ্রীমন মার্দ্রী, সাংবাদিক শাহীন আহমেদ, ইউপি সদস্য সীতারাম বীন, চ্যালেঞ্জ টিভি মাঠ সুপারভাইজার রবীন্দ্র কুমার সিংহ প্রমুখ। সভায় চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দকে যক্ষা রোগ নির্মুলে ভূমিকা রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়।



মন্তব্য করুন