কমলগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ পালিত

January 23, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। ২৩ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসন, কমলগঞ্জ এর আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও ভ্যাটেনারী সার্জন হাবিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তার লিলি। বিশেষ অতিথি ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মোঃ আব্দুল হাই, পোল্ট্রি বিজনেস এসোসিয়েশন সিলেট বিভাগীয় সম্পাদক মোঃ জাহেদুল হক প্রমুখ।

অনুষ্ঠান শেষে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com