চাকুরী জাতীয় করণের দাবীতে  কমলগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত

January 24, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ চাকুরী জাতীয়করণের দাবিতে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছে।।

 ২৪ জানুয়ারী বুধবার দুপুরে সুজা মেমোরিয়াল কলেজ, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, এএটিএম উচ্চ বিদ্যালয়, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যলয়, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে কর্মবিরতি পালন করছেন। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা দুপুরের পর থেকে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com