কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত :  স্ত্রী গুরুতর আহত

January 27, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের তিলকপুর মাটিয়া মসজিদ এলাকায় ২৬ জানুয়ারী শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নুর”ল ইসলাম (৪৮) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত সালমা বেগম (৩১) কে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত নুর”ল ইসলাম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মহরম আলীর ছেলে। চালক আকল মিয়াসহ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১১-৪১৬০) আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গুর”তর আহত সালমা বেগম নিহত নুর”ল ইসলামের স্ত্রী। স্বামী-স্ত্রী এ দম্পতি কমলগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে আদমপুর যাচ্ছিলেন।

কমলগঞ্জ থানার এসআই চম্পক দাম এ প্রতিনিধিকে, স্বামী-স্ত্রী দুজনই মোটরসাইকেল যোগে আদমপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী নুর”ল ইসলাম। গুর”তর আহত স্ত্রী সালমা বেগমকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। ঘাতক ট্রাকের চালক কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ইছির মিয়ার ছেলে আকল মিয়াসহ ট্রাকটিকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি মোঃ মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকসহ ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com