বিদ্যুতের আলো আলোকিত হল কমলগঞ্জের ২টি গ্রাম

January 27, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া ও ভেড়াছড়া গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হল।

২৬ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাতকছড়া ও ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে প্রধান অতিথি হিসাবে বিদ্যুতয়িনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। 

৫নং কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ মোবারক হোসেন,  এলাকা পরিচালক মোঃ কামাল উদ্দিন প্রমুখ।

মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির ১০ নং এলাকা পরিচালক মোঃ কমাল উদ্দিন জানান, ছাতকছড়া ও ভেড়াছড়া  ২টি গ্রামে পল্লী বিদ্যুতের লাইন নির্মাণে ১ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয় হয়। প্রায় ১২ কিলোমিটার লাইনে ৩৩৩ জন গ্রাহক বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com