শোক সংবাদ ॥ ইকবাল হোসাইন আহমদ ॥

January 27, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি)-এর সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ জালালাবাদ এ্যাসোসিয়েশনের তিন বারের নির্বাচিত যুগ্ম সাধারন সম্পাদক, ইয়ামী ফুডস এন্ড ফ্ল্যাভারের পরিচালক ইকবাল হোসাইন আহমদ (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ২৬ জানুয়ারী শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকাস্থ মিরপুর হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি  স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

২৭ জানুয়ারী শনিবার বেলা ২টায় মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কানাইদাশী গ্রামে নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com