প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে স্বাগত জানিয়ে শমশেরনগরে আনন্দ মিছিল
January 29, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সিলেট সফরকে স্বাগত জানিয়ে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ২৯ জানুয়ারী সোমবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে এক বিরাট আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শমশেরনগর ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল আহমদ। মিছিল ও পথসভায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, পরিবহন শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন