শোক সংবাদ মোঃ মনির মিয়া জমাদার

January 30, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের রশিদপুর জমাদার বাড়ির সাবেক সংরক্ষিত ইউপি সদস্য ছায়া বেগম এর স্বামী, কানাডা প্রবাসী মোঃ নুরুল ইসলামের পিতা পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মনির মিয়া জমাদার (৭৫) সোমবার ২৯ জানুয়ারি বেলা ১১টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, নাতী নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন লিভার জনিত রোগে ভোগছিলেন। বিকাল ৫টায় মরহুমের জানাজা রশিদপুর কদমতলী কবরস্থানে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com