কমলগঞ্জে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

February 4, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌর এলাকার আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩ ফেব্রুয়ারী শনিবার বেলা সাড়ে ৩ টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরার সভাপতিত্বে ও শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, আফজল মিয়া, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমেদ, শাব্বির এলাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, সালেহা মাহমুদ প্রমুখ। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com