কমলগঞ্জে ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার নুরজাহান চা বাগানের রাস্তায় গতিরোধ করে কতিপয় ব্যক্তি এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জনা যায় , ৩ ফের্্ুরয়ার শনিবার সকাল ১১ টায় কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা হাজী মোঃ জায়ফর আহমদ মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগানে অবস্থিত তার নিজস্ব নুরজাহান লেবু বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মুজরী প্রদানের জন্য নগদ ১ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। নুরজাহান চা বাগানে অবস্থিত লেবু বাগানের পাশর্^বতী স্থানে উপস্থিত হলে মাধবপুর এলাকার মাসুক মিয়ার নেতৃত্বে ২টি মোটর সাইকেল যোগে ৪/৫ জনের অস্ত্রধারী জায়ফর আহমদের গতিরোধ করে আতর্কিত ভাবে হামলা চালিয়ে তার মাথায় ও শরীরের আঘাত করে। আঘাতে তার মাথা ফেঁটে যায় ও বাম হাত ভেঙ্গে যায়। এসময় অস্ত্রধারীরা তার কাছে থাকা নগদ ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জায়ফর আহমদের আর্ত চিৎকারে এলাকার মানুষ তাকে উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিত চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। মৌলভীবাজার হাসপাতালে তার অবস্থার উন্নতি না হওয়ায় বিকাল ৪ টায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।



মন্তব্য করুন