কমলগঞ্জের পতনঊষার উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পূণর্মিলনী উপলক্ষে আনন্দ র‌্যালী

February 6, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৫০ বৎসর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৮ উদযাপনের লক্ষ্যে সমগ্র পতনঊষার ইউনিয়নব্যাপী উৎসব মুখর পরিবেশে বাইসাইকেল, মটর সাইকেল ও গাড়ীসহযোগে বাদক দলের বাদ্যের তালে তালে ও শ্লোগান আর মিছিলে নতুন-পুরানের এক মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এক বিশাল আনন্দ র‌্যালী।

৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে পতনঊষার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাস থেকে এ আনন্দ র‌্যালী বের হয়। আনন্দ র‌্যালীতে উৎসব উদযাপন পরিষদের সভাপতি পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাবেক চেয়ারম্যান হাজী এখলাছুর রহমান, প্রাক্তন ছাত্র বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড সিকন্দর আলী, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক প্রভাষক মো: আহাদ আহাদ, পতনঊষার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী অলি আহমদ খান, তোয়াবুর রহমান তবারকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চলতি মাসের শেষ সপ্তাহের দুদিন পতনঊষার উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের সম্ভাব্য তারিখ বলে উৎসব উদযাপন পরিষদ সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com