কমলগঞ্জের শমশেরনগরে দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রাইজ মানি ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপ্ত

February 6, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রাইজ মানি ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের মহসীন সাথী চ্যাম্পিয়ন হয়েছে। মৌলভীবাজার-৩ এ প্রতিযোগিতায় রানার্স আপ হয়।

সোমবার রাত নয়টায় এ প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে প্রাইজ মানির চেক প্রদান করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্জ মিছবাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জুয়েল আহমদসহ পরিষদের সদস্যবৃন্দ। দুরন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান পারুলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন (সানু)-র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, বছর ২৬ ডিসেম্বর মোট ৩২ টি দল নিয়ে নক আউট ভিত্তিতে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। টানা মাসাধিক কাল প্রতিযোহিতা শেষে শ্রীমঙ্গলের মহসীন সাথী ও মৌলভীবাজার-৩ নামের দুটি দল চুড়ান্ত পর্বে উঠে। সমাপনী খেলা শেষে চ্যাম্পিয়ন দল মহসীন সাথীকে প্রাইজ মানি ২৫ হাজার টাকার চেক ও রানার্স আপ মৌলভীবাজার-৩ দলের খেলোয়াড়ের হাতে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও ১৯৮৫ সালের প্রতিষ্ঠাকালীন দুরন্ত স্পোর্টিং ক্লাবের ৬ জন সদস্যকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com