সাহিত্যের পাতায় ছাপানোর জন্য কবিতাটি প্রেরণ করা হলো: একুশ আমার অহংকার

February 12, 2018,

 

অরুণ চন্দ্র দাস

ভাষার টানে উঠলো জোয়ার জাগলো বুকে

শিহরণ

সাধ্য কাহার রুখবে এবার করবে কে তা

নিয়ন্ত্রণ।

ভেঙ্গে দিয়ে কারফিউসব চূর্ণ করে আঁধার কারা

একুশ যোগায় বক্ষে সাহস বাঁধন হারা

অগ্নিঝরা।

একুশ আমার, মাটি আমার দেইনি সেটা লীজ

একুশ মাঝেই লুকিয়ে আছে স্বাধীনতার বীজ।

উঠলো কেঁপে ফুসলো ফেফে ছাত্র শিক্ষক জনতা

রুখবে কিসে মরবো হেসে বিশ্ববাসী দেখবে তা।

বায়ান্নতে শিখছি মোরা দিচ্ছি ঢেলে তাজা প্রাণ

সবাই মিলে সুর ধরেছি গাইছি শিকল ভাঙ্গার

গান। টগবগিয়ে দৃপ্ত পায়ে ধায় মিছিলে তরুণদল

কাদের এমন বুকের পাটা রুখবে তাদের মনোবল।

পাক সেনাদের বুলেট গুলি করছে কেবা গণ্য

দীক্ষা যাদের অগ্নিমন্ত্রে মাতৃভাষার জন্য।

আনলে যারা মুখের ভাষা আনলে গণতন্ত্র,

রাঙ্গিয়ে দিলে পীচঢালা পথ রুখলে ষড়যন্ত্র।

তাইতো বলি, একুশ মানে বাংলা গানে নয় যে

শুধু সুর

একুশ মানে সবার প্রাণে আলোর সমুদ্দুর।

একুশের এই পথটি ধরে

ছাব্বিশ এলো একাত্তুরে স্বাধীন বীণার তার।

একুশ আমার একুশ তোমার সবার অহংকার

কবি : অরুণ চন্দ্র দাস

অধ্যক্ষ, টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজ, জুড়ী, মৌলভীবাজার।

প্রেরক :

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ১১.০২.১৮

০১৭১৩৮০১৭৭১

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com