কমলগঞ্জে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়

February 15, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক মো: আল আমিনের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে  অভিযান পরিচালনা করা হয়।

১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, অসুস্থ্য মুরগি বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না আনাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে নগদ ৭ হাজার টাকা জরিমানা করা হয়।  জরিমানাকৃত প্রতিষ্ঠান হচ্ছে-আজিজ এন্টারপ্রাইজকে ১০০০ টাকা, সুমী এন্টারপ্রাইজকে ২০০০ টাকা ও কাজী বেকারীকে ৪০০০ টাকা। অভিযানকালে সহযোগিতায় ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আব্দুল হাই, কমলগঞ্জ উপজেলা স্যানেটারী পরিদর্শক দুলাল মিয়া ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com