শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

February 17, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শমশেরনগর চা বাগান মাঠে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও ক্লিন এন্ড বিউটিফুল, শমশেরনগর এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতিন করবেন। উদ্বোধনী খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতি, বড়লেখা-কে ১-০ গোলে পরাজিত করে থানা বাস্তবায়ন একাদশ, শমশেরনগর বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঘানার খেলোয়াড় কফি।

শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ পরিচালনা কমিটির সভাপতি শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এবং সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল ও শামছুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, শমশেরনগর চা বাগানের উপ-ব্যবস্থাপক কে জে আজম, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি মি. পিডিশন প্রধান, দি চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, মৌভীবাজার এর পরিচালক মো: আব্দুর রহিম শিপন, শমশেরনগর পুলিশ ফাঁিড়র ইনচার্জ অরুপ রায় চৌধুরী, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খান, মো: আব্দুল মছব্বির প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে খেলোয়াড় কল্যাণ সমিতি, বড়লেখা-কে ১-০ গোলে পরাজিত করে থানা বাস্তবায়ন একাদশ, শমশেরনগর বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঘানার খেলোয়াড় কফি।

আগামী ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকালে অংশ নেবে বহুমুখী স্পোটিং ক্লাব, কানাইঘাট ও এম, কে গ্যালাকটিকো, জগন্নাথপুর। টূর্ণামেন্টে দেশ-বিদেশের মোট ১৬টি টিম অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com