কমলগঞ্জের শমশেরনগরে নাজারেথ তেলুগু ব্যাপ্টিষ্ট চার্চ ব্যবস্থাপনা কমিটি গঠিত

March 3, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর নাজারেথ তেলুগু ব্যাপ্টিষ্ট চার্চ এর ২০১৮-২০১৯ বছরের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ২ মার্চ  শুক্রবার একটি সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সন্যাসি পিরেগুকে সভাপতি ও মিখায়েল পিরেগুকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন- পালকঃ যোষেফ রাল্ফ, সহ-পালকঃ সঞ্জিব পিরেগু, সহ-সম্পাদকঃ রাজু পিরেগু, যুগ্ন কোষাধ্যক্ষঃ আপড়ু পিরেগু ও যেশুদাস পিরেগু।

উল্লেখ্য, বৃহত্তর সিলেট বিভাগের একমাত্র তেলুগু চার্চ ১৯৮২ সালের ১৬ আগষ্ট প্রতিষ্ঠাতা লাভ করে। এর প্রতিষ্ঠাতা পালক আপ্পানা পিরেগু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com