বিভিন্ন দাবীতে কমলগঞ্জে পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতির মানববন্ধন

March 5, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশের পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতির ডাকে দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে কমলগঞ্জে পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

৫ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতি, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছালেহা বেগম ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আধাঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মানবন্ধনে পরিবার পরিকল্পনা বিভাগের প্রায় অর্ধশত মাঠকর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com