উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটর শোভাযাত্রা

March 6, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী দিনে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটর শোভা যাত্রা বের হয়।

৫ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষকদের অংশ গ্রহনে প্রথমে পায়ে হেটে  ও পরে মোটর শোভাযাত্রা বের হয়।

পায়ে হেটে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা প্রশাসনিক ভবন এলাকায় ফিরে আসে। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা পরিবারের পুরুষ শিক্ষকদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের হয়। নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ নিজ নিজ গাড়ি নিয়ে শোভাযাত্রায় বের হলেও শতাধিক মোটরসাইকেল নিয়ে প্রাথমিক  শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা এ শোভাযাত্রায় অংশ নেন। মোটর শোভাযাত্রাটি কমলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শিক্ষা সপ্তাহের প্রথম দিনে সারা উপজেলায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা করে সচেতনতা সৃষ্টি করা হয়। পরবর্তীতে থাকবে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে লেখা পড়ার মাণ উন্নয়ন শীষক আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচী।

a

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com