কমলগঞ্জে মধু চাষে ঋণ বিতরণ

March 22, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ১১ জন মধু চাষীর মাঝে ২ লাখ টাকার ব্যাংক ঋণ প্রদান করা হয়।

২২ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারস্থ অগ্রণী ব্যাংক শাখায় আনুষ্ঠানিকভাবে এ ঋণ প্রদান করা হয়।

অগ্রণী ব্যাংক ব্যব্স্থাপক এ এম মহিউদ্দীন আহমদের সভাপতিত্বে ঋণদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ক্ষুদ্র ও কুঠির শিল্প উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি আহমদ সিরাজ ও মধু চাষী সমিতির সভাপতি বাবুল আহমদ। কমলগঞ্জ আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের নারী পুরুষ সমন্বয়ে ১১ জন মধু চাষীর মাঝে নগদ ২ লাখ টাকা বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা ক্ষুদ্র ও কুঠির শিল্প উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি আহমদ সিরাজ ও মধু চাষী সমিতির সভাপতি বাবুল আহমদ বলেন, কমলগঞ্জের দক্ষিণাঞ্চল আদমপুর ও ইসলামপুর ইউনিয়নে মধু চাষে এক নিরব বিল্পব হচ্ছে।  কমলগঞ্জের মধু আলাদা একটি ব্র্যান্ড হয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com