কমলগঞ্জের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

March 31, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ২৮ মার্চ বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এম, মোসাদ্দেক আহমেদ মানিক। গেষ্ট অব অনার হিসাবে ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমেদ।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ শফিকুর রহমান (জহুর) এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আশিদ আলী, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ সেবক আবদাল হোসেন, ইমন আহমেদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. তাজ উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য দিপ্তী রাণী সিনহা। স্বাগত বক্তব্য রাখেন রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com