কমলগঞ্জে দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

March 31, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “বন্ধ হলে দুর্ণীতি উন্নয়নে আসবে গতি” এই শ্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে ২৮ মার্চ বুধবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উপলক্ষে শোভাযাত্রা শেষে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী, সুধীজন, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com