শোক সংবাদ॥ আব্দুল মান্নান ॥

April 4, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বালিয়াটিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৬৮) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত দোরারোগ্য ক্যান্সার রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 ৪ মার্চ বুধবার সকাল ১১টায় স্থানীয় পীরের বাজার ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে খাতাইর পার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) মো: সাদিউর রহিম জাদিদ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: শামীম মুসাসহ পুলিশ সদস্যবৃন্দ। 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, হাজীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা রফিক আহমদ ইকবাল, কমলা কান্ত ভৌমিক, কদর মিয়া, আলাউদ্দিন, আব্দুল কদ্দুছ, সাংবাদিক জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, জদিদ হায়দার চৌধুরী, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, সাবেক সহ প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com