কমলগঞ্জে রৌপ্যকাপ ক্রিকেট ফাইনালে এস পি কে নোয়াগাঁও চ্যাম্পিয়ন

April 7, 2018,

কমলগঞ্জ প্রতিনিধি॥  কমলগঞ্জে রৌপ্যকাপ ক্রিকেট প্রতিযোগিতায় আর এস পি কে নোয়াগাঁও চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার ৬ এপ্রিল বিকাল ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও মাঠে ইর্য় স্টার যুব সংঘের আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রৌপ্যকাপ ক্রিকেট প্রতিযোগিতা কমিটির সভাপতি তাজ উল্যার সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগে আহ্বায়ক মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাবুর ইসলাম, আব্দুল হান্নান, আরিফ মিয়া, আব্দুস শহীদ সায়েদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com