কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন জুয়েল আহবায়ক, শাহীন ও মোস্তাফিজ যুগ্ম আহবায়ক

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (চ:দা:) মো: আব্দুল মুক্তাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার ১ম অধিবেশনে বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। ২য় অধিবেশনে সাংবাদিক এস, কে দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, পৌর মেয়র মো. জুয়েল আহমেদকে আহবায়ক, শাহীন আহমেদ (দৈনিক সংবাদ/উত্তরপূর্ব) ও মো: মোস্তাফিজুর রহমান (দৈনিক নয়াদিগন্ত/শুভ প্রতিদিন)-কে যুগ্ম আহবায়ক এবং সাংবাদিক বিশ্বজিৎ রায় (জনতা), প্রনীত রঞ্জন দেবনাথ (সমকাল/জালালাবাদ), এম.এ ওয়াহিদ রুলু (ইনকিলাব), এস. কে দাস (সবুজ সিলেট), শাব্বির এলাহী (আমাদের সময়), মো: আব্দুল মুক্তাদিও (সিলেট বাণী), রাজকুমার সৌমেন্দ্র সিংহ (বাংলাদেশ বেতার), অলক দেব (ভোরের কাগজ), পিন্টু দেবনাথ (বাংলাদেশ টুডে) ও এস এম এবাদুল হক (প্রতিদিনের সংবাদ)- কে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত আহবায়ক কমিটি যাবতীয় পক্রিয়া সম্পন্ন করে আগামী তিন মাসের মধ্যে পুর্র্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবে।



মন্তব্য করুন