কমলগঞ্জে মণিপুরি থিয়েটারের বিষু উৎসব

April 12, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘মিলবে যে আজ অকূল পানে, তোমার গানে আমার গানে’ এই শ্লোগানকে সামনে নিয়ে মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো মণিপুরি থিয়েটার এবারও আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠান।

কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের স্টুডিও নটম-প ও উন্মুক্ত প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হবে ১৪ এপ্রিল শনিবার বিকেল ৫টায়। অনুষ্ঠানে থাকবে নাটক-নৃত্য-গীত-বাদ্য-থিয়েট্রোগ্রাফি এবং সবশেষে উন্মুক্ত প্রাঙ্গণে থাকবে ঐতিহ্যবাহী রাসলীলার একটি সম্পাদিত পরিবেশনা। উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন ভারতের প্রখ্যাত নাট্যগবেষক ও সমালোচক ড. আশিস গোস্বামী। পরদিন ১৫ এপ্রিল রোববার সন্ধ্যা থেকে চলবে মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন (পাশা) খেলার প্রতিযোগিতা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com