কমলগঞ্জে “চর্চা” সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

April 15, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ পহেলা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ শুভ নববর্ষ উপলক্ষে সাহিত্য বিষয়ক প্রকাশনা “চর্চা” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।  চর্চা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সম্পাদক নির্মল এস পলাশের সভাপতিত্বে ও সহ সম্পাদক রফিকুল ইসলাম জসিমের সঞ্চালনায়  শনিবার ১৪ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ সংকলনের মোড়ক উন্মোচন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের আহবায়ক মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল,  কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ, মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো: সানোয়ার হোসেন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, আসহাবুর ইসলাম শাওন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com