৩০ লক্ষ টাকা ব্যয়ে কমলগঞ্জ থানা জামে মসজিদের উদ্বোধন

April 16, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ৩০ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল সোমবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মোক্তাদির পিপিএম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ প্রমুখ। এ সময় উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ থানা জামে মসজিদের উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন।
পরে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com