কমলগঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান

April 25, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৫ এপ্রিল বুধবার দুপুর বারোটায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির উদ্যোগে উপজেলার আদমপুরস্থ সংস্থার কনফারেন্স হলে শিশু পরিষদ সভাপতি সুপ্তিমণি দেবীর সভাপতিত্বে ও ড্রিম স্কুলের শিক্ষিক আমিনা আক্তারের সঞ্চালনায়  প্রচারাভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইর্বাস মৌলভীবাজার সিডিপির প্রজেক্ট ম্যানেজার রিমো রনি হালদার, সাংবাদিক শাব্বির এলাহী, এডমিন অফিসার মর্নিংটন ¤্রাে, ইউপি সদস্য সন্ধ্যা রানী সিন্হা, হেনা বেগম,শামছুন নাহার বেগম, রেজাউল করিম ও ইয়ুথ কাউন্সিল লিডার সাজু আহমেদ। অনুষ্ঠানে একে বাংলা স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com