কমলগঞ্জে চক্ষু শিবির

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বদরুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে রোববার ৬ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ বিদ্যালয়ের আয়োজনে মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমীনের ব্যবস্থাপনায় বিনামূলে এ চক্ষু সেবা শিবির অনুষ্ঠিত হয়।
আদমপুর ইউনিয়নের সাবকে চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে সকাল ১০টায় এ চক্ষ শিবির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুর উদ্দীন আহমদ, আধকানী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ ও সাংবাদিক শাব্বির এলাহী।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষ হাসপাতালের ডা: সৈয়দ সাজেদা খানম, চক্ষ বিশেষজ্ঞ ডা: মো: আব্দুল মান্নান ও ডা: মো: বুরহান উদ্দীনের নেতৃত্বে একদল চিকিৎসক ২০০ চক্ষু রোগীকে দেখে ব্যবস্থাপত্র ও কিছু ঔষধ প্রদান করেন। এর মধ্যে একটি দল বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের (অপারেশনের) জন্য মনোনিত করেন। আয়োজকদের মাধ্যমে তাদের মৌলভীবাজার নিয়ে অস্ত্রোপচার করানো হবে।



মন্তব্য করুন