কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক জরিমানা আদায়
May 10, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে ৯ মে বুধবার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে বড়গাছ অবস্থিত মেসার্স জালালাবাদ ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, লংগুরপাড় অবস্থিত স্কাই ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, ভানুগাছ বাজার অবস্থিত ফাষ্ট টাইম বেকারীকে ২০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।



মন্তব্য করুন