খাসিয়া আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃওির অর্থ বিতরণ
May 12, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে বসবাসরত খাসি ছাত্র ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে শিক্ষা বৃওির নগদ অর্থ বিতরণ করা হয়।
১০ মে বৃহস্পতিবার বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে এ শিক্ষা বৃওির অর্থ বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। মাগুরছড়া পুঞ্জির মান্ত্রী জিডিসন প্রধান সুছিয়াং এর সভাপতিত্বে বৃওি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। এছাড়াও উপস্থিত ছিলন খাসিয়া নেতা সাজু মারছিয়াং, কমলগঞ্জ উপজেলা কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে স্কুল,কলেজ অধ্যায়নরত ৩০জন খাসি ছাত্র ছাত্রী উপস্তিত ছিলেন। এ বৃওির অর্থ দিয়ে খাসি ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষা উপকরন ক্রয় সহ প্রয়োজনীয় খাতে ব্যয় করবে।



মন্তব্য করুন