সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ ও বৃদ্ধিতে কমলগঞ্জে ইসলামিক মিশনের কনফারেন্স অনুষ্ঠিত

May 16, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার কেন্দ্রের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ ও বৃদ্ধির জন্য আলেম-উলামা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে কনফারেন্স-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ইসলামিক মিশন, শমশেরনগর কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও হিসাব রক্ষক মো. খাইরুল আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা কার্যালয়ের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, শাহীন আহমেদ, বিএএফ শাহীন কলেজের ধর্মীয় শিক্ষক মাও: মিজানুর রহমান, মাদ্রাসা শিক্ষক মাও: আয়াজ আহমেদ মোহাদ্দেসসহ মসজিদ ইমাম ও খতিববৃন্দ প্রমুখ।

আলোচকরা বলেন, হালাল উপার্জন দ্বারা যাকাত দেয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। তাই জুম’আর খুতবায় ও নামাজের সময়ে মুসল্লিগণের সম্মুখে ইমামদের এ বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করা। তাছাড়া নিজ নিজ অবস্থান থেকে যাকাতের অর্থ সংগ্রহ করে সরকারি যাকাত ফান্ডে জমা দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করাই ঈমানী দায়িত্ব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com