দেশবাসী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায় – আব্দুস শহীদ এমপি

May 22, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল-কমলগঞ্জ- আর এইচ ডি-ফুলবাড়ী চা বাগান ভায়া ফুলবাড়ী জিপিএস সড়ক নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।

২২ মে মঙ্গলবার বেলা ১২টায় সড়ক নির্মান কাজের উদ্ভোধন করেন সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের তত্বাবোধানে সড়কটির নির্মান কাজের ব্যয় ধরা হয়েছে  ২৮ লাখ ৯৫ হাজার টাকা। এসময় উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোছাদ্দেক আহমেদ মানিক, যুবলীগ নেতা আমাম হোসেন সোহেল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধরবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী ও আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। দেশজুড়ে উন্নয়নের কারণে দেশবাসী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়। তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, স্থানীয় এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে অবহেলিত এই সড়কটি নির্মাণ কাজ শুরু হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com