কমলগঞ্জে দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ

May 22, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পাহাড়ঘেষা সরইবাড়ি গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মুন্ডা ও উরাং সম্প্রদায়ের নারী  ও পুরুষদের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার ২২ মে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত সরইবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসুতোষ বণিক। প্রশিক্ষণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডা ও উরাং সম্প্রদায়ের ৩০ জন নারী ও ১০ জন পুরুষ অংশ গ্রহন করেন। প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতৃা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কমলগঞ্জে বিভিন্ন ক্ষুত্র নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস। এর মাঝে অনকে অবহেলিত আছে মুন্ডা ও উরাং। তারা নিজেরা আয়ের পথ বের করতে জীবন দক্ষতার জন্যই এই প্রশিক্ষণ। এ দুটি সম্প্রদায়ের স্কুলগামী মেয়েদের জন্য অচিরেইে উপজেলা পরিষদ থেকে বাইসাইকেল প্রদান করা হবে বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com