কমলগঞ্জের ইভা জাতীয় পর্যায়ে দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় প্রথম হয়েছে

May 26, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী জারিন মোসাররাত ইভা। তাঁকে আগামী ঈদুল আজহার পরে ঢাকায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।
১৫-১৬ মে অনুষ্ঠিত ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে ৩৫ টি ইভেন্টে ৬ষ্ট-৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা করে সে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। এছাড়া স্থানীয়ভাবে ইভা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছে।
জারিন মোসাররাত ইভা কমলগঞ্জ পৌরসভার চন্ডিপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মোঃ আব্দুল আহাদের একমাত্র কন্যা। সে সকলের দোয়াপ্রার্থী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com